বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

ভারতের ‘লেজ’ গুটিয়ে দিলেন লায়ন...........

৫ উইকেট নেওয়ার পর অধিনায়ক ক্লার্কের অভিনন্দন পেলেন লায়ন। ছবি: এএফপি৫ উইকেট নেওয়ার পর অধিনায়ক ক্লার্কের অভিনন্দন পেলেন লায়ন। ছবি: এএফপিদিল্লির সেই টেস্টটা পারলে ভুলেই যেতে চাইবেন নাথান লায়ন। গত বছর ভারত সফরে এসে ওই টেস্টে ধবলধোলাই নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার! অথচ ম্যাচে লায়ন করলেন ক্যারিয়ারের সেরা বোলিং—এক ইনিংসে ৭ উইকেট, ম্যাচে নয়টি। 
দলের এমন লজ্জার হারে ব্যক্তিগত অর্জনের কী-ই বা মূল্য! সে জ্বালা অ্যাডিলেডে দারুণভাবে জুড়ালেন এ অস্ট্রেলীয় অফ স্পিনার। লায়নের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪৪৪ রানে অলআউট ভারত। অস্ট্রেলিয়া পেল ৭৩ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সর্বশেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৯৩ রান। দ্বিতীয় ইনিংসেও ভারতের বোলারদের ভোগাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তুলে নিয়েছেন ১৪তম ফিফটি । অপর প্রান্তে শেন ওয়াটসন আছেন ২০ রানে। দুজনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৫৫ রান। অস্ট্রেলিয়া এগিয়ে ১৬৬ রানে। কর্ন শর্মার ফ্লাইট ডেলিভারিতে সুইপ করতে গিয়ে মিড উইকেটে দাঁড়ানো রোহিত শর্মার হাতে ধরা পড়ার আগে ক্রিস রজার্সের সংগ্রহ ২১ রান। 
গত দিনের ৫ উইকেটে ৩৬৯ রানে খেলতে নেমে ভারত আজ অবশিষ্ট ৫ উইকেটে তুলল ৭৫ রান। ভারতের লেজ গুটিয়ে দিয়েছেন লায়ন। শেষ পাঁচটির তিনটিই নিয়েছেন তিনি। লায়নের ঘূর্ণির মধ্যেই ভারতের সংগ্রহ কিছুটা বাড়াতে সহায়তা করেছেন মোহাম্মদ সামি। পিটার সিডলের বলে ফেরার আগে করেছেন ২৪ বলে ৩৪। দশম উইকেটে বরুণ অ্যারনকে নিয়ে ১৭ বলে গড়েছেন ২২ রানের এক ছোট জুটি। লায়ন পেয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। এ ছাড়া সিডল ও মিচেল জনসনের সংগ্রহ দুটি করে। 
৯:৩৭ PM

সেই অ্যাবটই ম্যাচ জেতালেন............

অ্যাবটের দুর্দান্ত ফেরা। ছবি: ক্রিকইনফোঅ্যাবটের দুর্দান্ত ফেরা। ছবি: ক্রিকইনফোএই শেফিল্ড শিল্ডের ম্যাচেই একটা বাউন্সার! তাতেই ওলট-পালট সবকিছু। শন অ্যাবটের বাউন্সারে মারা গেলেন ফিলিপ হিউজ! এমন মর্মান্তিক ঘটনায় নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের এই পেসার। মানসিক ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে মাঠে ফিরেছেন অ্যাবট। ২২ বছর বয়সী এই ডান-হাতি পেসারের দাপটে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলস পেয়েছে ইনিংস ও‍ ৮০ রানের জয়।
শুধু ফিরলেনই না, প্রথম শ্রেণির ক্রিকেটে করলেন ক্যারিয়ারসেরা বোলিংও। প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট, কিন্তু দ্বিতীয় ইনিংসে অ্যাবট হাজির হলেন প্রতিপক্ষের আতঙ্ক হয়ে! দুর্দান্ত এক স্পেলে ধসিয়ে দিলেন কুইন্সল্যান্ডকে। ৭ ওভার বল করে মাত্র ১৪ রানে তুলেন নিলেন ৬ উইকেট। একপর্যায়ে তো হ্যাটট্রিকের সুযোগও এসেছিল। ইনিংসের ৪১তম ওভারের প্রথম দুই বলেই ফিরিয়ে দিলেন কুইন্সল্যান্ডের ক্রিস হার্টলি ও ক্যামেরন ব্রিম্বলকম্বেকে। তৃতীয় বলে লুক ফেল্ডম্যানকে দিয়েছিলেন দারুণ এক ইয়র্কার। কোনোমতে বেঁচে যান ফেল্ডম্যান! তবে অ্যাবটের তোপে ম্যাচ বাঁচাতে পারেনি কুইন্সল্যান্ড। দলটি দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ৯৯ রানে।
এর আগে প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে অ্যাবটের সেরা বোলিং ছিল ৩৬ রানে ৪ উইকেট। আজ ছাড়িয়ে গেলেন সেটিকেও। তাও আবার হিউজকে হারিয়ে বিরাট মানসিক ধাক্কা সামলে! 
সূত্র: ক্রিকইনফো, রয়টার্স।
৯:৩৬ PM